Posts

Showing posts with the label খেলা ধুলা টিপস

ইতিহাসের পাতায় লিখে রাখার মতো ‘উদারতা’ দেখালেন মেসি

Image
স্পোর্টস ডেস্ক: বেশ কয়েক মাস ধরে অর্থনৈতিক মন্দা লেগে আছে আর্জেন্টাইন ফুটবল টিমে। যার কারণে নিরাপত্তা কর্মীদের বেতনও আটকা পড়ে আছে বেশ কয়েকমাস ধরে। নিজেদের আটকে থাকা বেতন আদায়ের লক্ষ্যে দলটির অধিনায়ক লিওনেল মেসির স্মরনাপন্ন হয় নিরাপত্তা কর্মীরা। ব্রাজিলের বিপক্ষে ম্যাচের আগে ড্রেসিংরুমে মেসিকে একা পেয়ে নিজেদের দুরাবস্থার কথা জানান ২-৩ জন নিরাপত্তা কর্মী। আর্জেন্টিনার বর্তমান কোচ টাটা মার্টিনোসহ আরো অনেক অফিসিয়ালরাও ঠিকমতো বেতন পাচ্ছেন না। তবে সবচেয়ে বেশি সমস্যা নিরাপত্তা কর্মীদের। গত ছয় মাস বেতন ছাড়াই কাজ করেছেন তারা। নিরাপত্তাকর্মীদের এমন আবেদন শুনে তাদের বেতন নিজ থেকে দিয়ে দেন মেসি। রেডিও মেট্রো জানিয়েছে, এমন আবেদনের পর মেসি তাঁর বাবা জর্জকে ফোন করে তাঁদের জন্য যত দ্রুত সম্ভব টাকা পাঠাতে বলেন। পরে সেখান থেকে নিরাপত্তা কর্মীদের বেতন পরিশোধ করা হয়। ১৯ নভেম্বর,২০১৬/এমটিনিউজ২৪/এআর

হাশিম আমলাকে সন্ত্রাসী বলায় ধারাভাষ্যকার জোন্সের করুণ পরিনতি!

স্পোর্টস ডেস্ক : হাশিম আমলা মুসলমান ক্রিকেটারদের জন্য আদর্শ। ধার্মিক হিসেবে সুনাম আছে। হাশিম আমলা অনেক ক্রিকেটারদের মধ্যে মূর্তিমান ব্যতিক্রম। কিন্তু অস্ট্রেলিয়ানদের বুঝি সমস্যা আছে দুষ্টদের! তাকে সন্ত্রাসী বলে গালিও দেয়া হয়েছে। এটি শুনেছে পুরো বিশ্ব! এখন হাশিম আমলাকে সন্ত্রাসী বলা সেই ধারাভাষ্যকার জোন্সের করুণ পরিনতি! অসিদের বিপক্ষে চলমান টেস্টে হোবার্ট টেস্টের প্রথম দিনের সকালে তাই গ্যালারিতে একজন আমলাকে লক্ষ্য বানিয়ে বর্ণবাদী ছবি তুলে ধরেন। ক্রিকেট অস্ট্রেলিয়া ৩ বছরের জন্য মাঠে নিষিদ্ধ করেছে ওই দর্শককে। ২০০৬ সালের ঘটনা। কলম্বোতে তখন দক্ষিণ আফ্রিকা স্বাগতিক শ্রীলঙ্কার বিপক্ষে টেস্ট খেলছে। অস্ট্রেলিয়ান ধারাভাষ্যকার কিংবদন্তি সাবেক ক্রিকেটার ডিন জোন্স তখন আমলাকে 'সন্ত্রাসী' বা টেরোরিস্ট বলে তুমুল বিতর্কে পড়েন। শন পোলকের বলে আমলা কুমার সাঙ্গাকারার ক্যাচ নিলেন। অন এয়ারেই জোন্স বলে বসলেন, "সন্ত্রাসীটা আরো একটি উইকেট পেল।" ওই ঘটনায় নাম হারানোর সাথে আরো অনেক কিছু হারাতে হয়েছিল জোন্সকে। এবার অস্ট্রেলিয়ার মাটিতেই ঘটনা। ক্রিকেট অস্ট্রেলিয়া জানিয়েছে, ...

কাল থেকে মাঠ কাঁপাতে নামছেন টাইগার আশরাফুল।

চলছে বিপিএল। নতুন একটি আসরে অংশ নিতে যাচ্ছেন টাইগার ক্রিকেটার আশরাফুল। লাল-সবুজের জার্সিতে ফিরে আসতেই চান তিনি। দলে ফিরে লাস্ট ম্যান স্ট্যান্ডস (এলএমএস) ক্রিকেট লিগে খেলার অভিজ্ঞতা কাজে লাগাতে চান তিনি। লাস্ট ম্যান স্ট্যান্ডস (এলএমএস) আন্তর্জাতিক অ্যামেচার ক্রিকেট লিগ আয়োজনকারী প্রতিষ্ঠান। গত বছর এই লিগে বাংলাদেশের একটি দলের হয়ে মাঠে নামেন বাংলাদেশ জাতীয় দলের সাবেক অধিনায়ক আশরাফুল। এই লিগের নির্দিষ্ট কিছু নিয়মকানুন রয়েছে। তার মধ্যে অন্যতম শেষ ব্যাটসম্যান ব্যাট করতে পারা। তবে সিঙ্গেল নেয়া যাবে না। ডাবল অথবা বাউন্ডারি হাঁকাতে হবে। মূলত এ কারণেই নাম হয়েছে লাস্ট ম্যান স্ট্যান্ডস (এলএমএস)। আগামীকাল (শুক্রবার) থেকে এলএমএস’র ২০১৬-১৭ মৌসুমের কর্পোরেট লিগ শুরু হচ্ছে। তার আগে আজ বৃহস্পতিবার রাজধানীর একটি হোটেলে আয়োজিত সংবাদ সম্মেলনে প্রতিষ্ঠানটির আমন্ত্রণে হাজির হন আশরাফুল। কাল থেকে মাঠ কাঁপাতে নামছেন টাইগার আশরাফুল। ‘এই লিগে খেলে আমার নতুন কিছু অভিজ্ঞতা হয়েছে। এখানে শেষ ব্যাটসম্যানকে একা ব্যাট করতে হয়। সিঙ্গেল নেয়া যায় না। দুই, চার অথবা ছয় হাঁকাতে হয়। সাব্বির, মুশফিকদের এই লিগের অভিজ্ঞ...