গুগল তৈরি করছে নতুন অপারেটিং সিসটেম Fuchsia
“Pink + Purple == Fuchsia (a new Operating System)” Google তৈরি করছে নতুন একটি অপারেটিং সিসটেম Fuchia (ফিউশা)। Linux Kernel এর উপর ভিত্তি করে তৈরি হওয়া জনপ্রিয় দুটি অপারেটিং সিসটেম Android ও Chrome OS থাকার পরেও গুগল ডেভেলপ করছে সম্পুর্ণ নতুন এই অপারেটিং সিসটেম। নতুন এই OS এর কার্নেল লিনাক্স নয়, বরং Magenta. স্মার্টফোন ও পারসোনাল কম্পিউটার উভয়ের কথা মাথায় রেখেই তৈরি হচ্ছে পরবর্তী প্রজন্মের অপারেটিং সিসটেম ফিউশা। প্রশ্ন আসতে পারে, গুগল কেন নতুন করে একটা পূর্ণাঙ্গ অপারেটিং সিসটেম ডেভেলপ করা শুরু করল? যেখানে স্মার্টফোনের বাজার গুগলের এন্ড্রয়েড নিজেই দখল করে আছে প্রায় ৮০%; সেখানে আস্ত একটা OS Develop করার কী-ই বা কারণ থাকতে পারে? এর হয়ত অনেক কারণই আছে যা অফিসিয়াল্যি এখনো গুগল প্রকাশ করে নি। তবে বিশেষজ্ঞরা মনে করছেন পুরান হয়ে যাওয়া লিনাক্স কার্নেল ছেড়ে বেরিয়ে আসতে চাইছে গুগল। লিনাক্স অত্যন্ত শক্তিশালী আর নির্ভরযোগ্য কার্নেল হলেও এটি যখন তৈরি করা হয়েছে তখন কম্পিউটারের কথা মাথায় রেখেই তৈরি করা হয়েছিল। যদিও লিনাক্স কার্নেলের উপর ভিত্তি করে মোবাইল ও স্মার্ট ডিভাইসের OS...