Posts

আপনি যেভাবে ফেসবুকে ‘লাইভে’ যাবেন

Image
সাধারণত নামিদামি তারকারা অ্যান্ড্রয়েড ফোনের মাধ্যমে ভক্তদের সঙ্গে সরাসরি যুক্ত হন ফেসবুকের জনপ্রিয় ফিচার ‘গো লাইভ’ -এ। কিন্তু আপনি যদি মহাতারকা নাও হন তবুও আপনার বন্ধুদের সঙ্গে লাইভ ভিডিওতে যোগাযোগ করতে পারেন। কিন্তু কীভাবে? যেভাবে আপনি ফেসবুকে গো লাইভ করবেন : ফেসবুকে আপনি যেভাবে একটি স্ট্যাটাস আপডেট করেন তেমনিভাবেই ‘পোস্ট’ অপশনটিতে যান। দেখবেন ক্যামেরা, চেক ইন, ফিলিং/ অ্যাক্টিভিটি, ট্যাগ, লোকেশন বাটনগুলোর পাশে আরেকটি বাটন আছে। এটাই ‘লাইভ’ বাটন। এই বাটনে ক্লিক করুন। এখন নতুন একটি ইন্টারফেস আসবে। ক্যামেরা অন হয়ে যাবে। কানেকশন সম্পন্ন হলে আপনার লাইভ ভিডিওর জন্য কোন ক্যপশন দিন। প্রয়োজন মনে করলে প্রাইভেসি ট্যাবে ক্লিক করে ভিউয়ার্স ঠিক করুন। এরপর ‘গো লাইভ’ বাটনে ক্লিক করে লাইভ হয়ে যান। আশা করি বুঝতে পারছেন। সমস্যা হলে কমেন্ট করবেন।

এন্ড্রোয়েড ব্যবহারকারীদের জন্য এসে গেল BDIX কানেক্টেড টিভি এপ

Image
বর্তমানে বাংলাদেশে বিশেষ করে ঢাকায় চলছে ব্রডব্যান্ড ইন্টারনেটের রমরমা অবস্থা। প্রত্যেক আইএসপি চালু করছে নতুন নতুন ফিচার ও সার্ভিস। এর মধ্যে রয়েছে মিডিয়া সার্ভার, এফটিপি সার্ভার, গেম সার্ভার, টরেন্ট সার্ভার এবং টিভি সার্ভার। এই সব সার্ভার এর মধ্যে কোন কোন গুলো BDIX কানেক্টেড আবার কোন কোন গুলো লোকাল।টিভি সার্ভার গুলো বেশিভাগই নিজেদের সুবিধার জন্য অথবা প্রযুক্তিগত জ্ঞ্যান কম থাকার কারনে RTMP টেকনোলজি ব্যবহার করে টিভি স্ত্রিমিং সার্ভিস দেয়। যা অ্যানড্রয়েড  বা আইফোন সাপোর্ট করে না। অথবা যে ওয়েব পেজ এর মাধ্যমে তারা টিভি সার্ভিস দেয় তা রেস্পন্সিভ না হওয়ায় মোবাইল থেকে ঠিক মত ব্রাউজ করা যায় না। এই সব সমস্যার সমাধানে Pipex Network দিচ্ছে BDIX কানেক্টেড টিভি অ্যাপ নাম Pipex TV। অ্যাপটি প্লে ষ্টোর এ ভালই ইউজার রিভিউ পেয়েছ। আমি ব্যবহার করছি। আশা করি আপনাদের ভাল লাগবে অ্যাপটি। Features: * High Quality Bengali TV Channels. * No Flash Player Required. * Easy To Use. * Simple Flat Design. * All Channels Working. * User Friendly. অ্যাপ ডাউনলোড  লিংক টিভি ওয়েব  লিংক আশা ...

শেষ পর্যন্ত Galaxy S5 এবং S5 Active পেলো Android 6.0 Marshmallow

Image
গুগল তাদের Android 6.0 Marshmallow আপডেটটি ছেড়েছে প্রাই ১০ মাস আগে, এবং তা আমরা Android 7.0 Nougat আপডেট দেখার পর ভালভাবে বুঝতে  পেরেছি। কিন্তু দুঃখের বিষয় হল যে এখনও অনেক ফোন Android 6.0 Marshmallow আপডেটটি উপভোগ করতে পারেনি। অনেক স্মার্ট ফোন এখনও এই আপডেটটির জন্যে অপেক্ষিত, সেই ধারাবাহিকতাই ছিল AT&T Samsung Galaxy S5 and S5 Active । মোবাইল ক্যারিয়ার খ্যাত স্প্রিন্ট তাদের Galaxy S5 ফোনে আপডেটটি দিয়েছে এপ্রিল মাসে এবং এরপর অনান্য ব্র্যান্ড গুলো মে মাসে তাদের আপডেটটি উন্মুক্ত করেছে। সব শেষে AT&T তাদের ফোন Samsung Galaxy S5 and S5 Active এ আপডেটটি উন্মুক্ত করলো। ৯৫০ mb এই আপডেটটি Samsung Galaxy S5 এ আসছে Marshmallow সকল ফিচার নিয়ে। এর সাথে থাকছে গুগল এর Doze, Google Now on Tap এবং অ্যাপের সকল পারমিশন। যদিও এই আপডেটটির ভার্সন 6.1 তাই সাথে আরও কিছু বান্ডেল ফিচার সমৃদ্ধ। এই আপডেটের বিল্ড নাম্বার হচ্ছে MMB29M এবং তা  Samsung Galaxy S5 and S5 Active উভইয়ে থাকছে। তাই দেরি না করে এখনই আপনার  S5 and S5 Active এর সেটিংস অপশন এ এভাবে চেক করুন  About phone –> ...

আইইএলটিএস (IELTS)

Image
আইইএলটিএস' হচ্ছে ইংরেজি ভাষায় দক্ষতার সনদ, যা আন্তর্জাতিকভাবে স্বীকৃত। IELTS (The International English Language Testing System)। যাদের মাতৃভাষা ইংরেজি নয় তাদের অনেক দেশে উচ্চশিক্ষা কিংবা ভিসার আবেদন করতে ভালো আইইএলটিএস স্কোর থাকতে হয়। আইইএলটিএস পরীক্ষাপদ্ধতি দুই ধরনের, ‘একাডেমিক’ ও ‘জেনারেল’। উচ্চশিক্ষায় বিদেশে যেতে ইচ্ছুক পরীক্ষার্থীদের ‘একাডেমিক আইইএলটিএস’ টেস্টে অংশ নিতে হয়। যে কেউ এ পরীক্ষায় অংশ নিতে পারে। এ জন্য কোনো শিক্ষাগত যোগ্যতার প্রয়োজন নেই। গ্রহণযোগ্যতা বিশ্বজুড়ে ইউনিভার্সিটি অব ক্যামব্রিজ সূত্রে জানা যায়, ১৪ লাখের বেশি শিক্ষার্থী ও পেশাজীবী উচ্চশিক্ষা ও চাকরির লক্ষ্যে প্রতিবছর আইইএলটিএস পরীক্ষায় অংশ নেন। ব্রিটিশ কাউন্সিল বাংলাদেশের এক্সামিনেশনস ডাইরেক্টর পিটার এশটন জানান, উচ্চশিক্ষা ছাড়াও অস্ট্রেলিয়া, কানাডা, যুক্তরাজ্যসহ অনেক দেশে ইমিগ্রেশনের ক্ষেত্রে আইইএলটিএস স্কোর থাকা বাধ্যতামূলক। গ্রহণযোগ্যতার ক্ষেত্রে আন্তর্জাতিকভাবে টোফেলের চেয়ে অনেক এগিয়ে আইইএলটিএস পরীক্ষা পরিচালনা ইউনিভার্সিটি অব ক্যামব্রিজ, ব্রিটিশ কাউন্সিল ও আইডিপি অস্ট্রেলিয়া যৌথভাবে পরিচালনা ...

ঢাকা ভার্সিটির পরীক্ষার তারিখ ও সময়সূচি ২০১৬-১৭

Image

সি, সি++, জাভা। কোনটা আর কয়টা ল্যাঙ্গুয়েজ শিখব?

Image
তুমি গল্প বলতে পার… তুমি জান কিভাবে কোন কথার পর কোন কথা বললে শ্রোতা-পাঠক আকৃষ্ট হবে। কখন কোথায় গল্পের টুইস্ট দিতে হবে। গল্পের উত্থান-পতন বা টেম্পারেচার তুমি নিয়ন্ত্রণ করতে পার টেকনিক্যাল্যি। পাঠক কখনো চরম টেনশনে পড়ে যাবে “কী হয়, কী হয়” ভেবে। আবার কখনো তোমার গল্পের প্রেমিকার চপল হাসি আর কপট অভিমান দেখে পাঠকের বুকটা শূন্য-শূন্য লাগবে। আচ্ছা… এই যে গল্প বলা বা গল্প লিখা এটা কী কোন নির্দিষ্ট ভাষার উপর খুব বেশি নির্ভর করে? তুমি যদি বাংলায় ভাল লিখতে জান তাহলে একই মনের ভাবটা তো তুমি ইংরেজিতেও লিখতে পারবে। এ জন্য ইংরেজির কিছু ভোকাবুলারি আর গ্রামার জানতে হবে। কিন্তু তুমি যদি বাংলাতেও সেভাবে ভাল লিখতে না পার তাহলে আন্তর্জাতিক ভাষা হিসেবে ইংরেজি কি তোমাকে কোন বিশেষ সুবিধা দিবে? সাধারনত লিখালিখি শুরুটা কিন্তু সবাই করে মাতৃভাষায়। আর প্রোগ্রামিং ল্যাঙ্গুয়েজের ক্ষেত্রে মাতৃভাষা হিসেবে বলতে পার C কে। অনেকেই সি’কে বলেন mother of Programming Language (যদিও অনেকের দ্বিমত আছে)। বেশির ভাগ compiler, JVM এবং OS Kernel সি ল্যাঙ্গুয়েজ দিয়ে ডেভেলপ করা। সি একটি মিড লেভেল ল্যাঙ্গুয়েজ। এটি ...

গুগল তৈরি করছে নতুন অপারেটিং সিসটেম Fuchsia

“Pink + Purple == Fuchsia (a new Operating System)” Google তৈরি করছে নতুন একটি অপারেটিং সিসটেম Fuchia (ফিউশা)। Linux Kernel এর উপর ভিত্তি করে তৈরি হওয়া জনপ্রিয় দুটি অপারেটিং সিসটেম Android ও Chrome OS থাকার পরেও গুগল ডেভেলপ করছে সম্পুর্ণ নতুন এই অপারেটিং সিসটেম। নতুন এই OS এর কার্নেল লিনাক্স নয়, বরং Magenta. স্মার্টফোন ও পারসোনাল কম্পিউটার উভয়ের কথা মাথায় রেখেই তৈরি হচ্ছে পরবর্তী প্রজন্মের অপারেটিং সিসটেম ফিউশা। প্রশ্ন আসতে পারে, গুগল কেন নতুন করে একটা পূর্ণাঙ্গ অপারেটিং সিসটেম ডেভেলপ করা শুরু করল? যেখানে স্মার্টফোনের বাজার গুগলের এন্ড্রয়েড নিজেই দখল করে আছে প্রায় ৮০%; সেখানে আস্ত একটা OS Develop করার কী-ই বা কারণ থাকতে পারে? এর হয়ত অনেক কারণই আছে যা অফিসিয়াল্যি এখনো গুগল প্রকাশ করে নি। তবে বিশেষজ্ঞরা মনে করছেন পুরান হয়ে যাওয়া লিনাক্স কার্নেল ছেড়ে বেরিয়ে আসতে চাইছে গুগল। লিনাক্স অত্যন্ত শক্তিশালী আর নির্ভরযোগ্য কার্নেল হলেও এটি যখন তৈরি করা হয়েছে তখন কম্পিউটারের কথা মাথায় রেখেই তৈরি করা হয়েছিল। যদিও লিনাক্স কার্নেলের উপর ভিত্তি করে মোবাইল ও স্মার্ট ডিভাইসের OS...